পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের তিনটি স্মার্টফোনে ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে ইনফিনিক্স।
নোট ৬০, নোট ৬০ প্রো ৫জি ও নোট এজ কিনলে ক্রেতারা পাবেন সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক। পাশাপাশি ছবি প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও একটি ইনফিনিক্স স্মার্টফোন জেতার সুযোগ থাকছে।
অফারের আওতায় থাকা তিনটি মডেলেই রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। নোট ৬০-এর নিয়মিত দাম ৪৪,৯৯৯ টাকা। এতে ৭,০০০ টাকা ক্যাশব্যাকের পর দাম পড়বে ৩৭,৯৯৯ টাকা। নোট ৬০ প্রো ৫জি-এর নিয়মিত দাম ৪৯,৯৯৯ টাকা। ৪,০০০ টাকা ক্যাশব্যাকের পর মডেলটির দাম পড়বে ৪৫,৯৯৯ টাকা।
অন্যদিকে, নোট এজের নিয়মিত দাম ৩৪,৯৯৯ টাকা। এতে ২,০০০ টাকা ক্যাশব্যাকের পর দাম পড়বে ৩২,৯৯৯ টাকা।
নোট ৬০ সিরিজ অথবা নোট এজ কিনে ক্রেতারা ছবি প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন। এ জন্য ইনফিনিক্স স্টোরে নতুন কেনা ফোন ও তার বক্স হাতে নিয়ে একটি ছবি তুলতে হবে। এরপর ইনফিনিক্স বাংলাদেশের ফেসবুক পেজে প্রতিযোগিতার নির্ধারিত পোস্টের মন্তব্যের ঘরে ছবিটি আপলোড করতে হবে।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন বিজয়ী বেছে নেওয়া হবে, যিনি পাবেন একটি ইনফিনিক্স স্মার্টফোন। অফার ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইনফিনিক্স বাংলাদেশের ফেসবুক পেজে।
অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

