Friday, October 16, 2026

সর্বশেষ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রযুক্তিপণ্যের খুচরা বিক্রির প্রতিষ্ঠান ‘টেকইজি’। দেশের ক্রেতাদের কাছে নতুন সব প্রযুক্তি পণ্য ও স্মার্টফোন পৌঁছে দিতে রাজধানীর মতিঝিলে চালু হয়েছে তাদের প্রথম শোরুম।

৯৯/সিএ মতিঝিলের এই আউটলেটে ক্রেতারা এক ছাদের নিচে ইনফিনিক্স, টেকনো, আইটেলসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য দেখতে ও কিনতে পারবেন। ক্রেতারা বিভিন্ন মডেলের স্মার্টফোন হাতে নিয়ে তুলনা করতে পারবেন, অভিজ্ঞতা নিতে পারবেন এবং পরামর্শ নিয়ে নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী সেরা পণ্যটি বেছে নিতে পারবেন।

শোরুমে ইনফিনিক্সের জনপ্রিয় বিভিন্ন সিরিজের স্মার্টফোন রাখা হয়েছে। পাবজির মতো গেম খেলতে যারা পছন্দ করেন, তাদের জন্য রয়েছে শক্তিশালী পারফরম্যান্সের জিটি সিরিজ। করপোরেট ও ব্যবসায়িক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য আছে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ নোট সিরিজ, যা কাজের পাশাপাশি বিনোদন ও ভিডিও দেখার অভিজ্ঞতাকেও গুরুত্ব দিয়ে তৈরি। তরুণদের লক্ষ্য করে আনা হয়েছে হট সিরিজ; আকর্ষণীয় নকশা ও রঙের পাশাপাশি গেমিং ও ছবি তোলার জন্য এতে রয়েছে ভালো সক্ষমতা। আর দৈনন্দিন প্রয়োজনের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিকল্প হিসেবে রয়েছে স্মার্ট সিরিজ।

টেকইজি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ইনফিনিক্সের স্মার্টফোন সরাসরি ক্রেতাদের আরও কাছে পৌঁছে দেওয়া সহজ হবে। এছাড়া নির্দিষ্ট কিছু মডেলে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে, যা শর্তসাপেক্ষে প্রযোজ্য।

বিভিন্ন ধরনের পণ্য ও ক্রেতাবান্ধব সেবার মাধ্যমে প্রযুক্তিপণ্য কেনাকে আরও সহজ, সুবিধাজনক ও লাভজনক করে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। ইনফিনিক্স মূল স্মার্টফোন ব্র্যান্ড হলেও অন্যান্য শীর্ষ ব্র্যান্ডের বাছাই করা পণ্যও এখানে রাখা হয়েছে, যাতে ক্রেতারা একছাদের নিচে তুলনা করে পছন্দের পণ্য কিনতে পারেন।

নতুন এই যাত্রায় টেকইজির বিক্রয়কেন্দ্রে ইনফিনিক্সের নোট, জিটি, হট ও স্মার্ট সিরিজের পাশাপাশি টেকনো ও আইটেলের বাছাই করা পণ্য এবং কাজ, বিনোদন, গেমিং, যোগাযোগ ও দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য পাওয়া যাবে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.