Friday, October 16, 2026

সর্বশেষ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুর মৃত্যু, আহত বহু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি বেসরকারি প্রাথমিক স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। আহত অন্তত ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের ডির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) প্রশাসন জানায়, প্রাথমিকভাবে চার শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও পরবর্তীতে একে একে ২৮ শিশু ও একজন শিক্ষকের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া দুর্ঘটনার শিকার অন্তত ২০ জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

মূলত ধসের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির ছাদ ধসে পড়ার সময় ক্লাসরুমে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন শিশু ও স্কুলের কর্মচারী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিডি) ড. মিয়ান সাইদ জানান, ধ্বংসস্তূপ সরানোর কাজ দ্রুতগতিতে চলছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি ও উদ্ধার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.