Sunday, September 20, 2026

সর্বশেষ

ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৪ বলের মধ্যে নেই সাইফ ও তানজিদ

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই উএকট খুইয়েছেন ব্যাটার সাইফ।

বাংলাদেশের একাদশে আজ এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এই দুজনের পরিবর্তে জায়গা পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আর ব্লেয়ার টিকনারের পরিবর্তে বেন লিস্টারকে একাদশে নিয়েছে নিউজিল্যান্ড।

ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুরে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। অবশ্য দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় মেহেদী হাসান মিরাজের দল। নাহিদ রানার ফাইফার এবং তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জেতে স্বাগতিকরা।

সিরিজে ১-১ ব্যবধান হওয়ায় শেষ ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে নির্ধারণী ম্যাচে। এই ম্যাচে যে দল জিতবে, তারা সিরিজ নিশ্চিত করবে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৮টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৫টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.