বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নোট সিরিজের নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ উন্মোচন করেছে। কার্ভড ডিসপ্লে ও ৫জি প্রযুক্তির এই ফোনটি আপার-মিড রেঞ্জ ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, যারা দীর্ঘ সময় ধরে একটি ফোন ব্যবহার করতে চান এবং সঙ্গে চান প্রিমিয়াম লুক, স্টাইলিশ ডিজাইন, সফটওয়্যার আপডেট ও উচ্চ পারফরম্যান্স, তাদের জন্য এই ফোনটি বাজারে আনা হয়েছে।

বাংলাদেশে তরুণ ব্যবহারকারীদের ফোন ব্যবহারের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। দৈনিক স্ক্রিন টাইম ও মাল্টিটাস্কিং বাড়লেও ফোন বদলানোর প্রবণতা কমছে। এই বাস্তবতাকে মাথায় রেখে ইনফিনিক্স নোট এজে স্বল্পমেয়াদি ফিচারের পরিবর্তে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা, স্থিতিশীল পারফরম্যান্স ও সফটওয়্যার সাপোর্টকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফোনটি নিয়মিত ব্যবহারে ৩–৪ বছর পর্যন্ত নির্বিঘ্নে ব্যবহার করা যাবে।
ফোনে ব্যবহৃত হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং জনপ্রিয় গেমে স্থিতিশীল ফ্রেম রেট নিশ্চিত করে। ব্যাটারি পারফরম্যান্সের জন্য রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি, যা সময়ের সঙ্গে ব্যাটারির ক্ষমতা হ্রাসের গতি কমায়।
সফটওয়্যার ব্যবহারের নিশ্চয়তা রয়েছে দীর্ঘমেয়াদী। ফোনে ইনস্টল করা এক্সওএস ১৬-এ মেমোরি-অ্যাওয়ার শিডিউলিং প্রযুক্তি আছে। এছাড়াও তিন বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছরের নিরাপত্তা প্যাচ দেওয়া হয়েছে। দুর্বল নেটওয়ার্কের সংবেদনশীলতা বাড়াতে ইউপিএস ৩.০ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।
নোট এজ উন্মোচনের পাশাপাশি ইনফিনিক্স বাংলাদেশে নারী ফুটবলের প্রতি দীর্ঘমেয়াদি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জাতীয় নারী ফুটবল দলের ক্যাপ্টেইন আফঈদা খন্দকার এবং খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন।
ফোনটি চারটি রঙে পাওয়া যাচ্ছে—সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক। বাংলাদেশে মূল্য নির্ধারণ করা হয়েছে: ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ২৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ৩১,৯৯৯ টাকা। ফোনটি এখন দেশের অনুমোদিত রিটেইল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

