Sunday, September 20, 2026

সর্বশেষ

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের বাসাইল এলাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হ‌য়ে‌ ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দি‌কে বাসাইল উপ‌জেলার সোনালিয়া এলাকায় এই ঘটনা ঘ‌টে।

এতে টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জের বেশ ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি টাঙ্গাইল স্টেশন থে‌কে ঢাকার উদ্দে‌শে ছে‌ড়ে যায়।

বঙ্গবন্ধু পূর্ব রেল‌স্টেশ‌নের টি‌কিট মাস্টার রেজাউল ক‌রিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইঞ্জিনটি দ্রুত সচল করার চেষ্টা চলছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.