Sunday, September 20, 2026

সর্বশেষ

বিএনপি জোট ২১২, জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার ঘোষিত এ ফলাফলে দেখা গেছে, বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭টি আসন। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি ও স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।

বিএনপি একক দল হিসেবে ২০৯টি আসন পেয়েছে, জামায়াতে ইসলামী ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি আসন পেয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ছাড়া আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৪ ও শেরপুর-২ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ইসি।

গত ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরীর করা রিট আবেদন নিষ্পত্তি করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেয়। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল স্থগিত থাকবে বলে আদালত নির্দেশ দেন।

একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরওয়ার আলমগীরের করা রিটের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও ফলাফল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.