Sunday, September 20, 2026

সর্বশেষ

‘ব্যবসার পরিস্থিতি’ খ্যাত র‍্যাপার আলী হাসান ও রিয়েলমি নিয়ে আসছে নতুন গান

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের আসন্ন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০আই দিয়ে আবারও বাজারে শোরগোল তৈরি করতে যাচ্ছে। উন্মোচনের আগে উদ্দীপনা বাড়ানোর অংশ হিসেবে ব্র্যান্ডটি ভাইরাল সুপারহিট গান ‘ব্যবসার পরিস্থিতি’র জন্য সুপরিচিত ও জনপ্রিয় র‍্যাপার আলী হাসানের সাথে একটি নতুন গান তৈরি করেছে। গানটি প্রকাশিত হবে আগামী ৭ মে। আলী হাসানের বোল্ড এনার্জি ও স্ট্রিট-স্টাইল আকর্ষণের মাধ্যমে ক্যাম্পেইনটি সরাসরি এমন একটি প্রজন্মকে আকৃষ্ট করে যারা সক্ষমতা, স্টাইল ও প্রতিদিনের নির্ভরযোগ্যতাকে মূল্যায়ন করে।

‘অল ডে এনার্জি, ওরি-ফ্রি ব্যাটারি লাইফ’ প্রতিশ্রুতি নিয়ে রিয়েলমি সি১০০আই খুব শীঘ্রই বাংলাদেশে উন্মোচিত হতে যাচ্ছে। স্মার্টফোনটিতে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে; ফলে, ব্যবহারকারীরা বারবার চার্জ দেওয়া ছাড়াই তাদের ব্যস্ত দিন পার করতে পারবেন। ডিভাইসটি ২১ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং ও ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করতে সক্ষম। যা বিনোদনপ্রেমী, হেভি ইউজার ও সবসময় ব্যস্ত থাকেন এমন ব্যবহারকারীদের ডিভাইসটিকে আদর্শ করে তোলে। স্ট্রিমিং কনটেন্ট, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা প্লেলিস্ট উপভোগ করা যাই হোক না কেন, রিয়েলমি সি১০০আই দীর্ঘসময় ধরে ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

নতুন গান নিয়ে আসার মধ্য দিয়ে রিয়েলমি সি১০০আইকে ঘিরে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে। বাজেট সাশ্রয়ী স্মার্টফোনে দীর্ঘমেয়াদি ব্যাটারি পারফরম্যান্সের পাশাপাশি, ট্রেন্ড-নির্ভর মার্কেটিংয়ের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে ব্র্যান্ডটি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.