Thursday, October 29, 2026

সর্বশেষ

মিরপুর টেস্ট: দ্রুত উইকেট হারিয়ে ৩০০ রানের শঙ্কায় বাংলাদেশ

মিরপুর টেস্টের প্রথম দিনে একপ্রান্ত আগলে রেখেছিলেন সাদমান ইসলাম। আর বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। আজ একপ্রান্ত আগলে রাখছেন লিটন দাস। আর বাকিরা যোগ দিয়েছেন সেই যাওয়া-আসার মিছিলে। প্রথম সেশন এখনো শেষ হয়নি। এরই মধ্যে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এখন ৩০০ রান করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে স্বাগতিকদের।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯৬ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান করেছে বাংলাদেশ।

স্বীকৃত তিন ব্যাটার ফেরত যাওয়ার পর উইকেটে এসেছিলেন নাঈম হাসান। তিনি মূলত স্পিনার। তবে ব্যাটহাতেও নেহাতই মন্দ নয় তিনি। কিন্তু আজ আর সেটার প্রমাণ রাখতে পারলেন না। উইকেটে এসে মোটে ১২ বল খেলে ৫ রান করেই ফিরে গেছেন নাঈম। নতুন ব্যাটার হিসেবে লিটনকে সঙ্গ দিতে এসেছিলেন হাসান মাহমুদ। তিনিও ফিরে গেছেন সাজঘরে।

আরও এক উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

দিনের শুরুতেই দুই উইকেট হারানোর পর জুটি বেঁধেছিলেন লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ। এটাই দুজন স্বীকৃত ব্যাটারকে নিয়ে বাংলাদেশের শেষ জুটি। তাদের শুরুটাও ভালোই হয়েছিল। তবে বেশি সময় স্থায়ী হলো না এই জুটির। ফিরলেন মেহেদী হাসান মিরাজ। এতে ৩০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ।

দ্বিতীয় দিনের সকালে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেকান থেকে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ছিল লিটন-মিরাজের জুটি। ৭১ বল খেলে বড় জুটির আশাও দেখাচ্ছিল তারা। উইকেটে সেট হয়ে গিয়েছিলেন দুজনই। কিন্তু এরপরই ফিরলেন মিরাজ। জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে গেছেন তিনি। এর আগে তার ব্যাট থেকে এসেছের ৩৯ বলে ১৫ রান।

উইকেটে এখন বাংলাদেশের একমাত্র ভরসার নাম লিটন দান। বাকিদের সঙ্গ নিয়ে কতটা দলকে এগিয়ে নিতে পারেন সেটিই দেখার অপেক্ষা।

সেঞ্চুরি করেই ফিরলেন সাদমান, বিদায় হৃদয়েরও

আগের দিনই সেঞ্চুরির অপেক্ষা জাগিয়ে শেষ করেছিলেন ওপেনার সাদমান ইসলাম। আজ অপেক্ষা ছিল মাত্র একটি রানের। স্ট্রাইকেও ছিলেন তিনি। বিশপের করা প্রথম বলটা থেকে কোনো রান এলো না। তবে অপেক্ষা বাড়ালেন না তিনি। দ্বিতীয় বল থেকেই নিলেন দুটি রান। পর্ণূ করলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।

দিনের প্রথম ওভারেই সেঞ্চুরি করার পর আর বেশি সময় উইকেটে টিকতে পারেননি সাদমান। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই বিশপের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরেছেন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৩৪ বলে ১০৫ রান।

এরপর মাঠে নেমেছিলেন আগের দিন চোট নিয়ে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়া তাওহিদ হৃদয়। তাকে নিয়ে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু হৃদয় ফিরলেন হতাশ করে। উইকেটে এসে মোটে এক ওভার ২ বল থেকেছেন তিনি। তিনিও ফিরেছেন সেই বিশপের বলেই বোল্ড হয়ে। ফেরার আগে করেছেন ৮৬ বলে ৪২ রান।

শুরু হলো দ্বিতীয় দিনের খেলা, অপেক্ষা সাদমানের সেঞ্চুরির

মিরপুর টেস্টের প্রথম দিনটা গেছে বেশ নাটকীয়তায় ভরা। প্রথম সেশনটা ভাগাভাগি করেছে দুই দল, দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। আর তৃতীয় সেশনে হয়েছে আলো-আঁধারীর খেলা। আলোকস্বল্পতার কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর খেলা শুরু হলেও তার স্থায়ীত্ব হয় মোটে ৪ ওভার। এরপর আবারও আলোকস্বল্পতার কারণে বন্ধ হয় খেলা। তবে আর শুরু হয়নি। প্রায় আধাঘন্টা অপেক্ষার পর দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

গতকাল দারুণ খেলে সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে মাঠ ছাড়েন টাইগার ওপেনার সাদমান ইসলাম। ২১৯ বল খেলে ৯৯ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের ভরসার প্রতীকও তিনিই।

প্রথম দিনের খেলা শেষে ৭৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিমকে (২৩ বলে ৭) হারায় বাংলাদেশ। এরপর উইকেটে থিুত হয়েও ফিরে অভিজ্ঞ মুমিনুল হক (৫১ বলে ২৮) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪২ বলে ১৯)। এছাড়াও পায়ে ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয় (৮৪ বলে ৪২)*।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.