Sunday, November 1, 2026

সর্বশেষ

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মজুরি বোর্ড গঠন করল সরকার

রাজধানী ঢাকার মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের জেরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। একদিকে সংঘর্ষ চলছে, অন্যদিকে গত কয়েক দিনের আন্দোলনের পর আজ রোববার ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর ১০ এর গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকেরা। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সার্বিক পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।

সংঘর্ষের কারণে পুরো এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.