Sunday, September 20, 2026

সর্বশেষ

৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল

টাঙ্গাইলের বাসাইলে বৃহস্পতিবার কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

উপজেলার সোনালিয়া গ্রামের করোটিয়া এলাকায় সকাল ৭টা ২০ মিনিটে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বেলা সোয়া ১১টার দিকে ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটিকে উদ্ধার করে।

এর আগে সকালে ক‌মিউটার ট্রেন‌টি টাঙ্গাইল স্টেশন থে‌কে ঢাকার উদ্দেশে ছে‌ড়ে যায়। পথে সোনালিয়া এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।

এতে টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জের বেশ ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়ায় ভোগান্তি পড়তে হয় যাত্রীদের।

টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ বলেন, ইঞ্জিনসহ ট্রেনটিকে টাঙ্গাইল স্টেশনে নেয়া হচ্ছে। প্রায় ৪ ঘণ্টা পর ট্রেনটিকে উদ্ধার করা হলো। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.