Sunday, September 20, 2026

সর্বশেষ

বাংলাদেশে ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের সঙ্গে এবং দেশের ব্যবসায়িক খাতের সঙ্গে কয়েক দশকের অংশীদারিত্বের এই মাইলফলক উদযাপনের মাধ্যমে ব্যাংকটি তার দীর্ঘ পথচলাকে স্মরণ করেছে। ১৯৭৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর থেকে এইচবিএল গ্রাহকদের বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক প্রবাহে সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন বাজারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ স্থাপনে ভূমিকা রেখে আসছে।

এইচবিএল কর্তৃক আয়োজিত ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এইচবিএল এর চেয়ারম্যান সুলতান আলী আল্লানা এবং এইচবিএল-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাসির সেলিম অংশগ্রহণ করেন।

গত পাঁচ দশকে এইচবিএল বাংলাদেশে একটি শক্ত অবস্থান গড়ে তুলেছে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়তা প্রদান করে আসছে। বাংলাদেশের অর্থনীতি যখন বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে তার সংযোগ আরও গভীর করছে, তখন এইচবিএল তার আন্তর্জাতিক উপস্থিতি ও দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিশেষ অবদান রেখে চলেছে।

এইচবিএল-এর আন্তর্জাতিক নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি স্বতন্ত্র সুবিধা প্রদান করে। দক্ষিণ এশিয়া ও মেনা (MENA) অঞ্চলের মাত্র তিনটি ব্যাংকের মধ্যে এইচবিএল অন্যতম, যারা চীনে প্রান্ত-থেকে-প্রান্ত (End-to-End) আরএমবি (RMB) মধ্যস্থতা সেবা প্রদান করে। চীনে এইচবিএল বেইজিং হলো ব্যাংকটির দ্বিতীয় শাখা এবং ব্যবস্থাপনা শাখা। বর্তমানে বেইজিং এবং উরুমচি উভয় শাখাই বৈদেশিক মুদ্রা ও আরএমবি (RMB) লাইসেন্সপ্রাপ্ত, যা গ্রাহকদের বহুমুদ্রাভিত্তিক প্রয়োজন পূরণে আরও কার্যকর সহায়তা প্রদান করে।

চীনে এইচবিএল -এর উপস্থিতি ব্যাংকটিকে চায়না-পাকিস্তান ইকোনোমিক করিডর (সিপিইসি) China-Pakistan Economic Corridor (CPEC) এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করিডর (বিআরআই) Belt and Road Initiative (BRI) করিডোর-সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান (SOE) ও শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকরভাবে কাজ করার সুযোগ দেয়। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত (UAE), কেনিয়া এবং অন্যান্য দেশে অবস্থিত এইচবিএল-এর গ্রাহকেরা নিজ নিজ দেশে এবং চীনে এইচবিএল-এর বিশ্বমানের পণ্য ও সেবার সুবিধা গ্রহণ করতে পারেন।

পঞ্চাশ বছর পরও এইচবিএল বাংলাদেশের প্রতি এবং তার গ্রাহকদের নতুন সুযোগ অনুসন্ধান, বিভিন্ন বাজারে সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রচেষ্টায় সহায়তা প্রদানের প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে। বাংলাদেশে প্রবৃদ্ধির পরবর্তী ধাপকে সমর্থন করতে ব্যাংকটি তার আঞ্চলিক নেটওয়ার্কের শক্তি ও সক্ষমতাকে ভবিষ্যতেও কাজে লাগিয়ে যাবে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.