Sunday, September 20, 2026

সর্বশেষ

এমপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মান্দা উপজেলা কমিটির বিলুপ্ত চান বিএনপির ‘নেতা-কর্মীরা’

মিথ্যা অভিযোগ তুলে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় উপজেলা কমিটি বিলুপ্ত চেয়েছেন সাধারণ মানুষ ও দলটির নেতা-কর্মীরা।

উপজেলা বিএনপির কিছু নেতাকর্মী গতকাল নওগাঁ শহরে সংবাদ সম্মেলন করে এমপির বিরুদ্ধে মানহানীকর বক্তব্য দেন এবং মিথ্যা অভিযোগ করেন। এরপর থেকেই মান্দার রাজনীতি গরম হতে শুরু করে।

সংবাদ সম্মেলনকে ষড়যন্ত্র দাবি করে এমপি ইকরামুল বারী টিপু তাৎক্ষণিক তার ফেসবুক পোস্টে এর প্রতিবাদ জানান এবং নেতা-কর্মীদের একত্র থাকার আহ্বান জানান।

এমপির বিরুদ্ধে মানহানিকর সংবাদ সম্মেলন করায় আজ মঙ্গলবার মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল বড় মিছিল বের করেন। মিছিল থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ‘দালাল’ ও নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করা চিহ্নিত চাঁদাবাজ নেতাদের বিচার দাবি করা হয়।

একইসঙ্গে মিছিল শেষে সমাবেশ থেকে অতি দ্রুত মান্দা উপজেলা বিএনপির দালাল ও চাঁদাবাজ কমিটি বিলুপ্তির দাবি করা হয়। অন্যথায় তৃণমূলের বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর কর্মীরা আন্দোলনের ডাক দেবেন বলে জানান।

সমাবেশে বক্তরা বলেন, নির্বাচনের আগে থেকেই বিএনপির মান্দা উপজেলার চাঁদাবাজ কমিটি ডা. টিপুর বিরুদ্ধে ছিল। তারা মনোনয়ন না পেয়ে নির্বাচনে সরাসরি বিএনপির প্রার্থীকে হারাতে মাঠে ছিল। সরাসরি তারা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকাশ্যে জামায়াতের পক্ষে ভোট চেয়েছে। আগে থেকেই বিএনপির মান্দা উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক চাঁদাবাজি করতেন। এমনি সবসময় বলে এসেছেন তার আসনে এসব চাঁদাবাজি মেনে নেয়া হবে না। এরপরই তারা মিথ্যা কালিমা লেপনের জন্য এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তার মানহানীতে মেতেছেন।

মান্দা উপজেলা বিএনপির বেশ কিছু কর্মীও একই অভিযোগ করেন। তারা বলেন, সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী কিছুদিন আগেও জমি দখল করতে গিয়েছেন। তার নেতৃত্বে হিন্দুদের বাড়িতে হামলা ও লুটপাট করা হয়েছে। জমি দলক করা হয়েছে। তারা এমন কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি দেয়ার জন্য কেন্দ্রীয় বিএনপির নেতাদের আহ্বান জানান।

পাশাপাশি পরীক্ষিতদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত বাবুল চৌধূরীসহ মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ভারশো ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী বকুলরা সবাই চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত। এমনকি তাদের অত্যচার নির্যাতনের কথা এলাকার মানুষ সবাই জানে। এখন ভালো সাজার জন্য এই সংবাদ সম্মেলন করে এমপি ইকরামুল বারী টিপুকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

 

 

 

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.