Wednesday, November 4, 2026

সর্বশেষ

এআই চালিত ডিজিটাল বিপণন প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইক’ এর যাত্রা শুরু

দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত প্রাগ্রাম্যাটিক এড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক (AdZoic)।
রাজধানী‌তে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। একই সাথে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে একসূত্রে বাঁধতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ‘আম্ব্রেলাএক্স’ (Umbrellax)-এর সমন্বিত ইকোসিস্টেম উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডজোইক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী। তিনি বলেন, “প্রথাগত নিয়মে আন্দাজ নির্ভর বিজ্ঞাপন চালাতে গিয়ে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর প্রচুর অর্থ ও সময় অপচয় হয়। ডিসেলস (DSales)-এর ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের শক্ত ভিত্তির ওপর নির্ভর করে নির্মিত অ্যাডজোইক (AdZoic) ব্র্যান্ডগুলোকে সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে কম খরচে কাঙ্ক্ষিত ক্রেতার কাছে পৌঁছাতে সাহায্য করবে।”

অ্যাডজোইক-এর প্রযুক্তিগত কৌশল ও কার্যক্রম উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ। তিনি জানান, অ্যাডজোইক (AdZoic) কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া এড ম্যানেজমেন্ট টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (DSP)। কোনো থার্ড-পার্টি কুকির ওপর নির্ভর না করে এটি মাত্র ১০ মিলিসেকেন্ডের কম সময়ে সিদ্ধান্ত নেয় এবং ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলামের মাধ্যমে সর্বনিম্ন খরচে সঠিক বিজ্ঞাপন নিশ্চিত করে।

ইভেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে প্ল্যাটফর্মটির অফিশিয়াল কাউন্টডাউন ও উন্মোচন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ম্যানেজিং ডিরেক্টর কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ।

অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর কে. এম. আমিনুর রহমান। তিনি বিজ্ঞাপনী সংস্থা, পাবলিশার এবং ব্র্যান্ডগুলোকে এই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ইকোসিস্টেম যুক্ত হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর ছাতার নিচে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রামেটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে নিয়ে এসেছে, যা এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ধারা বদলে দিতে প্রস্তুত।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.