Sunday, September 20, 2026

সর্বশেষ

এনসিপিতে যোগ দিলেন তরুণ নেতা সাজ্জাদ সাব্বির

২৪-এর গণঅভ্যুত্থানে উত্তরার সামনের সারিতে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সংগঠক সাজ্জাদ সাব্বির জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য হিসেবে যোগ দিয়েছেন। গত ১৯ এপ্রিল দুপুর দেড়টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতির স্বপ্ন নিয়ে সাজ্জাদ সাব্বির পূর্বে ‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন। সেখানে তিনি কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় প্রচার ও জনসংযোগ কমিটির প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সংগঠন বিস্তৃতি এবং তৃণমূল পর্যায়ে কাঠামো গড়ে তুলতে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। তার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর, নোয়াখালী জেলা এবং প্রাইভেট ইউনিভার্সিটি কমিটি গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়।
এনসিপিতে যোগদানের বিষয়ে সাজ্জাদ সাব্বির বলেন, নাহিদ ইসলামের হাতকে শক্তিশালী করা, জুলাইয়ের শক্তিকে আরও সংগঠিত করা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক জনগণের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছি।

তিনি আরও জানান, কেন্দ্রীয় সদস্য হিসেবে তাকে নির্দিষ্ট সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নোয়াখালী জেলা এনসিপিকে সুসংগঠিত করা এবং দলীয় প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও দায়িত্ব অর্পণ করা হতে পারে।

সাজ্জাদ সাব্বির শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি একজন ব্র্যান্ড ও কমিউনিকেশন প্রফেশনাল।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.